সর্ববৃহৎ প্রোগ্রামিং লেসনের বিশ্বরেকর্ড গড়লো পর্তুগিজ স্কুল
প্রায় ১৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ইউনিভার্সিটি অব লিসবনের আইএসটি স্কুল অব টেকনোলজি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। একই ভেন্যুতে ১২ থেকে ৬৭ বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বের এই বৃহত্তম কম্পিউটার প্রোগ্রামিং লেসন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এর আগের রেকর্ডটি ছিলো ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ডালাসে ৭২৪ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজিত প্রোগ্রামিং লেসন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক পিউলিনা স্যাপিন্সকা বলেন, কতোজন অংশগ্রহণকারী সেখানে ছিলো সেটার উপর ভিত্তি করেই রেকর্ডটি বিবেচনা করা হয়েছে। সেখানে ১৬৬৮ জন অংশগ্রহণকারী ছিলো।
পর্তুগালকে তথ্যপ্রযুক্তির বর্ধনশীল হাবা হিসেবে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা ও কম্পিউটিংকে জনপ্রিয় করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
ডিবিটেক/বিএমটি







